প্রকাশিত: ১৯/০৯/২০২১ ১০:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: সাহেল নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। নিহত সাহরল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

১৯ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টার দিকে মেরিন ড্রাইভ সডকের হাড়িয়া খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেল টেকনাফ পৌরসভার ৮নং ওয়র্ডের জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে সালাউদ্দিন (২১) অপরজন পৌরসভার ৯নং ওয়ার্ডের মোঃ কালার ছেলে মো: সাইফুল (২৬)।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মো. সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...