ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে খুন করা হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি রক্তাক্ত ছোরা পাওয়া যায়। মরদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় রয়েছে।

ওসি জানান, নিহতের শরীরে, গলায় ও মাথার পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের ধারণা নিহত ব্যক্তি ইজিবাইকচালক হতে পারেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুনের ঘটনা ঘটেছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার পর পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ অব্যাহত রেখেছে।

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি ওসমান গনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...