প্রকাশিত: ১২/১২/২০২০ ৮:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীর প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সাবেরা (৪০) টেকনাফ পৌর সভার অলিয়াবাদ এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে সর্দার তারেকের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে তারেক ও তার স্ত্রীসহ দুই কন্যা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ভাড়ায় চালিত একটি মিনি কার যোগে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দোশ্যে রওনা করে। আনুমানিক সাড়ে ৪ টার দিকে গাড়িটি উখিয়া ইনানী হোটেল রয়েল টিউলিপ এলাকায় পৌছালে উল্টোদিক থেকে আসা একটি রাশ মডেলের প্রাইভেট গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারেকের স্ত্রী সাবেরা ঘটনা স্থলে নিহত হলেও অলৌকিক ভাবে চালকসহ অপর তিন আরোহী প্রাণে বেঁচে যায়। তবে উভয় গাড়িতে অবস্থানরত প্রত্যেকে আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনা স্থলে রয়েছে বলে জানাগেছে।

এদিকে, টেকনাফ থেকে কক্সবাজারগামী দোয়েল কারের অধিকাংশ চালক অপরিপক্ষ ও ড্রাইভিং লাইসেন্স বিহীন বলে জানা গেছে। এসব গাড়ি গুলোর চালকের অদক্ষতার কারনে বিভিন্ন সময় দূর্ঘটনার অভিযোগ জানিয়েছে ভোক্তভোগীরা।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer