ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৮/২০২৩ ৭:৫৪ এএম

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ঝাউবাগান থেকে ৭ লাখ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার (৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে টেকনাফে ঢুকবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ আগস্ট) বিসিজি স্টেশন টেকনাফে অভিযান চালানো হয়।

এ সময় একটি ফিশিংবোট সমুদ্র থেকে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভিড়ে এবং ৪টি বস্তাসহ ৪ ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করে ভেতর থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer