উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৩/২০২৬ ২:৫৯ পিএম

মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ অলি উল্লাহ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে মোটর সাইকেল চালক আমির হোসেন ওরফে আমিরু গুরুতর আহত হয়েছে।

রবিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত অলি উল্লাহ টেকনাফের সাবরাং করাচি পাড়ার বাসিন্দা এবং গুরুতর আহত আমির সাবরাং ইউপির সিকদার পাড়ার বাসিন্দা।

জানা গেছে, ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী অলি উল্লাহ রাস্তায় পড়ে যায়। এতে তার চোখ আর মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। অন্যদিকে মোটর সাইকেল চালক হাতে ও মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে পথচারীদের সহযোগিতায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer