ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০১/২০২৪ ২:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে এক কলেজ ছাত্র।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবক কক্সবাজার সদর ইসলামাবাদ এলাকার বাসিন্দা শহিদুল আমিন (তানিব)। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

টেকনাফ বাহারছড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করছেন জানিয়ে বলেন, আহত যুবক কথা বলতে পারছে না। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ২০-২২ বছর বয়সী ওই নারী। নিহত নারীর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...