প্রকাশিত: ২৪/০৪/২০১৯ ৭:৩০ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে ৬ টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত দিল মোহাম্মদ টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের মৃত মকবুল আহমেদ প্রকাশ পুতুর পুত্র।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সিবিএনকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামী ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসাযী দিল মোহাম্মদকে আটক করা হয় । পরে বুধবার ভোররাতে তার স্বীকারোক্তির ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারীর পেছনের জঙ্গলে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত দিলুর সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। মাদক ব্যবসায়ী দের ছোড়ে। পুলিশও নিজের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে টেকনাফ মডেল থানার এএসআই সজীব দত্ত, এসআই বাবুল ও কনস্টেবল ইবাহীম আহত হয়। পরে ঘটনাস্থাল থেকে ধৃত দিলুকে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরো জানান, পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ৬ টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালর মর্গে পাঠানো হচ্ছে। বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer