ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১২/২০২৩ ৬:৪০ পিএম
ছবি/ প্রতীকী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মেয়ের দায়ের কোপে আবদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে হুমাইরা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ।

l

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরই এলাকার বলীর জুম পাড়ায় এ ঘটনা ঘটে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, আবদুর রহমান ও তার মেয়ে হুমাইরার সঙ্গে গরুকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাবা আবদুর রহমানকে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আবদুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহত আবদুর রহমানের মেয়ে কন্যা রয়েছে। হুমাইরা বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত হুমাইরাকে আটক করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...