প্রকাশিত: ৩১/০১/২০২২ ৩:২৬ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায়ের এক পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে রায় পড়া শুরু করেন আদালত। আদালতের কার্যক্রম শুরুর আগেই আলোচিত এই হত্যা মামলার ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে তোলা হয়।

আদালত বলেন, সিনহা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

এদিকে আলোচিত এই রায়কে কেন্দ্র করে কক্সবাজার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ পথ, জেলা প্রশাসক কার্যালয় এলাকা, পৌরসভা গেট, ও কাঁচাবাজার এলাকাসহ সাত স্তরে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : ‘ওসি প্রদীপ থাকতে প্রতিরাতেই লাশ টানতে হতো’

সোমবার সকাল ৭টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে রায় ঘোষণার সময় পিছিয়ে দুপুরে করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বর থেকে সরে যান। এ সময় উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করে। পরে সেখানে আবারো নিরাপত্তা জোরদার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আলোচিত এ মামলাকে ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য কয়েক স্তরে পুলিশ আদালতে অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer