প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৭:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার টেকনাফের সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা সাজ্জাদ হোসেন ইমরান (২৪) নামে এক ব্যক্তির মরদেহের পেটের ভেতর থেকে ৪টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের সময় নিহতের পেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। নিহত ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া পশ্চিম আমিরাবাদের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য জানিয়েছেন। ওসি বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

পুলিশ জানায়, শুক্রবার (৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার সমুদ্র সৈকত থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। তার বুকে ও গলার পাশে ৪টি আঘাত দেখা গেছে। এসময় তার পরনে কালো প্যান্ট ও বাদামি রঙের শার্ট ছিল। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। শনিবার সকালে মর্গে ময়নাতদন্তের সময় তার পেট থেকে ৪টি ছোট ছোট পোটলা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়। পরে প্রতিটি পোটলা থেকে ৫০ পিস করে ২০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সাজ্জাদ হোসেন ইমরান (২৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শনিবার সকালে কক্সবাজারের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্ত করে পেটের ভেতর থেকে চারটি পোটলা উদ্ধার করে পুলিশের হাতে দেয়। সেগুলো থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া গেছে।’

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer