প্রকাশিত: ০৩/১০/২০২১ ১২:৪৪ পিএম

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

কক্সবাজার বিচারিক হাকিম আদালতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রিমান্ড শুনানি হয়। পরে বিচারক তামান্না ফারাহ তাদের দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিরা হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম এবং কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের শওকত উল্লাহ।

এর আগে শনিবার সন্ধ্যায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে উখিয়া থানা পুলিশ।

পরে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক দেলোয়ার হোসেন শামীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে তার বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় হঠাৎ একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

পরে অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন জানায়, অজ্ঞাতব্যক্তিরা ৫ রাউন্ড গুলি ছুড়ে, যার তিনটিই মুহিবুল্লাহর বুকে লাগে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...