প্রকাশিত: ২৪/০২/২০২২ ১২:৪৭ পিএম

লালমনিরহাটে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ছয়টার সময় কালীবাড়ি এলএসডি গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর মুদি দোকানের নিচে কে বা কারা এক দিন বয়সী একটি নবজাতক মেয়ে বাচ্চাকে রেখে যায়। বিষয়টি জানার পর লালমনিরহাট পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষনিকভাবে মোবাইল টিমের এসআই মো. রফিকুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে নবজাতককে উদ্ধার করে লালমিনরহাট সদর হাসপাতালে নবজাতক ওর্য়াডে চিকিৎসার জন্য ভর্তি করান।

গত ৮ দিন যাবত লালমনিরহাট থানার নারী পুলিশ সদস্য হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুকে নিরাপত্তার পাশাপাশি মায়ের স্নেহে সেবা যত্ন করেন।

উক্ত বিষয়ে এসআই মো. রফিকুল ইসলাম থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে লালমনিরহাট থানায় একটি মামলা রুজু হয়।

আদালতের আদেশ মোতাবেক উক্ত নবজাতকে ২৩ ফেব্রুয়ারি পুলিশ সুপার লালমনিরহাটের উদ্যোগে ‘শিশুমনি নিবাস’ রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।

কিন্তু এই কদিনে বাচ্চাটির মায়ায় পড়ে গিয়েছেন লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা। তিনি বলেন, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। তাকে দেখে ভালো না বেসে উপায় নেই। ওর মা বাবা ফেলে দিয়েছে বলেই হয়তো ওর প্রতি মানুষের এতো ভালবাসা। প্রায় গোটা পঞ্চাশেক পরিবার ওকে নিতে চেয়েছে। নিজের সন্তানের মতো লালন পালন করার জন্য। কিন্তু কাউকে দেয়ার কিংবা রাখার সুযোগ আমাদের নেই। তাই আজ ওকে পাঠাতে হলো রাজশাহীতে।

তিনি আরও বলেন, গত‌ প্রায় দশদিন ধরে আমার নারী পুলিশেরা পালা করে চব্বিশ ঘণ্টা তাকে অসীম মমতায় তাকে লালন‌ পালন করেছে। বাচ্চাটির প্রতি সবারই মায়া জন্মেছে। ওরা কেউ বাচ্চাটিকে ছাড়তে চাচ্ছে না। আমি নিজেই বাচ্চাটিকে একদিন দেখেই মায়ায় পড়ে গিয়েছি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer