প্রকাশিত: ০৭/০৩/২০২০ ২:১১ পিএম

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন যুবলীগের এক নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) নগরীর নন্দনকানন এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের তথ্যে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন, শেখ রিয়াজ আহম্মেদ রাজু (৪০), মো. শাহজাহান (৪৫) ও বাটল বড়ুয়া ডানো (৩৮)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘আমরা কয়েকদিন ধরে খবর পাচ্ছিলাম, মুজিববর্ষ নিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মুজিববর্ষ নিয়ে কেউ চাঁদাবাজি করলে সেটা যেন কঠোরভাবে দমন করা হয়। সেই সিদ্ধান্তের আলোকে সিএমপির কমিশনার স্যারের নির্দেশে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছি। তারা যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে চাঁদাবাজি করেছে। নিজেদের যুবলীগ কর্মী দাবি করলে কোনো পদ-পদবিধারী তারা নন।’ সুত্র, সারাবাংলা

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer