প্রকাশিত: ০৪/০৮/২০২১ ৮:০৯ এএম
ফাইল ছবি


প্রবল বাতাস ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় প্রায় ৪০ জন যাত্রীসহ ইঞ্জিন বিকল হয়ে চরে একটি ট্রলার আটকা পড়েছে।

চরটি মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি জানান, মিয়ানমার সীমান্তের কাছে বঙ্গোপসাগরে পানিতে ওঠা চরে আটকে পড়া ট্রলারটি ভাসমান অবস্থায় আছে। যাত্রীসহ ট্রলারটি উদ্ধার করতে দ্বীপ থেকে একটি ট্রলার পাঠানো হয়েছে। কিন্তু উদ্ধারকারী ট্রলারটিরও খোঁজ মিলছিল না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারটি চরে আটকা। উদ্ধারকারী দুইটি ট্রলার আটকে পড়া ট্রলারের যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। সাথে রয়েছে কোস্টগার্ড।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, ‘বিকেলে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে মাঝি মো. ইলিয়াছ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেষা নাইক্ষ্যংদ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা স্বজনদের কাছে ফোন করে কান্নাকাটি করতে থাকেন।

পরে স্থানীয় লোকজন সেন্টমার্টিন থেকে একটি ট্রলার পাঠিয়ে বিকল যাত্রীবাহী ট্রলারটি অবস্থান নির্ণয় করা হয় বলে তিনি জানান।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...