প্রকাশিত: ২১/০৯/২০১৭ ১০:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
অক্টোবর মাসের শুরুতেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তার এই সফরের দিন-তারিখ এখনও ঠিক হয়নি। মাদক ও সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে এ সফর হলেও রোহিঙ্গা শরণার্থীর ইস্যুটিই সফরে প্রাধান্য পাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে মন্ত্রীর মিয়ানমার সফরের কথা রয়েছে। তবে এখনও সেই দিন-তারিখ নির্ধারিত হয়নি।’ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, জানতে চাইলে অপু বলেন, ‘সীমান্ত সমস্যা, মাদক পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে সফরে আলোচনা হবে। এছাড়া, রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় থাকতে পারে।’
এর আগে, গত ৬ সেপ্টেম্বর চাল আমদানির চুক্তি করতে মিয়ানমারে যান খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer