প্রকাশিত: ০৪/০২/২০২১ ১:১৯ পিএম

প্রতিবেশী দেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ। সরকারি চুক্তির (জি-টু-জি) আওতায় আতপ চাল আমদানির জন্য খাদ্য অধিদপ্তরের এ প্রস্তাবটি বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাতিল করে দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে কমিটির প্রধান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হলেও আমরা মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রস্তাবটি বাতিল করে দিয়েছি।’

মিয়ানমারের সেনাবাহিনী সম্প্রতি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে দেশের নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় প্রতিবেশী দেশটিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, মন্ত্রিসভা কমিটি রাশিয়া ও আর্জেন্টিনা থেকে গম আমদানিসহ কয়েকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সরকারি চুক্তির আওতায় রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কেনা হবে এক লাখ মেট্রিক টন গম। প্রতি টনের জন্য ৩৬৫ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৩০৯ কোটি ৫২ লাখ টাকা। আর আর্জেন্টিনা থেকে প্রতি টন ৩৫২ দশমিক ৯৮ ডলারে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে ১৪৯ কোটি ৬৬ লাখ টাকায়।

কমিটি সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে মরক্কোর কোম্পানি থেকে দুই হাজার ১৫৫ কোটি ৭৭ লাখ টাকায় চার লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং এক হাজার ৩৩৭ কোটি ১৯ লাখ টাকায় তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন টিএপি সার আমদানি করা হবে।

কমিটি ইউএই এবং সিঙ্গাপুরের দুই প্রতিষ্ঠান থেকে ১০৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...