প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ১:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নাফ নদী দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে বিভিন্ন এলাকা থেকে ৭৩ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সোলেমান কবির বেলা সাড়ে ১১টায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নাফ নদীজুড়ে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। মিয়ানমারের মংডু এলাকা থেকে নারী শিশুসহ ৫৬ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা বাংলাদেশে ঢুকছিল। এসময় একই পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে নাফ নদী অতিক্রম করে টেকনাফ উপজেলার কয়েকটি এলাকা দিয়ে অনুপ্রবেশ করা চারজন শিশু, আটজন নারী, পাঁচজন পুরুষসহ ১৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

তিনি আরও বলেন, নাফ নদী ও পুরো সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক পাহারায় রয়েছে। যারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তাদের আটক করে পুনরায় নিজ দেশে ফিরতে বাধ্য করা হয়েছে।

কোস্টগার্ড ও বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২০৮ কিলোমিটার স্থল ও ৬৩ কিলোমিটার জলসীমানা রয়েছে। গত দুই দিনে টেকনাফ সীমান্ত দিয়ে ২১৯ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

একটি বেসরকারি সংস্থার রিপোর্টে বলা হয়েছে, এক সপ্তাহে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ১১ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে উখিয়ার বালুখালী ও কুতুপালং এবং টেকনাফের লেদা ও মুছনি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তবে সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। রোহিঙ্গা অনুপ্রবেশ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer