প্রকাশিত: ০৭/০২/২০২১ ৯:০৪ এএম

চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন দুই জোড়া ডেমু ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রথম পদক্ষেপ হিসেবে এ দুটি রুটে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে।
শনিবার দুপুর ১২টায় দোহাজারী রেল স্টেশন চত্বরে ডেমু ট্রেন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি রেলওয়ের। এর একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ। আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। মেগাপ্রকল্প দুটি বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি আরও বলেন, দোহাজারীতে একটি অত্যাধুনিক জংশন হবে। এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে। এজন্য রেললাইন সংস্কার ও রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...