টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

নিউজ ডেস্ক ::
মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ভেঙে ৩ টুকরো হয়েছে বলে টুইটে জানিয়েছেন এক মিয়ানমারের নাগরিক। তার ওই টুইটটি স্পূটনিক নিউজ বাংলাদেশ বিমানের দুর্ঘটনার প্রতিবেদনের সঙ্গে যুক্ত করেছে। ওই বিমানটিতে ৩৩ জন আরোহী ছিলেন।
বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০।
বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
পাঠকের মতামত