উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৯/২০২২ ৮:০৪ পিএম
মায়ানমার সেনাবাহীনির গুলি ঘুমধুম তুমব্রুর কোনার পাড়ায় এসে পড়ে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর মর্টারসেলের মতো ভারি অস্ত্রের গোলার শব্দে কেঁপে উঠে সীমান্ত এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয় নুরুল আবছার নামে এক ব্যক্তি।

এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান ফের আকাশসীমায় উড়তে দেখা গেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার আওতাধীন কোনারপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫-এর পাশে মিয়ানমার-বাংলাদে‌শের সীমানায় বিমানটি দেখা যায়।

তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান ঘুমধুম এলাকার সীমান্ত পিলার ৪০-৪১ এর পাশে মিয়ানমার-বাংলাদেশের সীমানায় দেখা যায়। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘুমধুমের তমব্রু এলাকার বাসিন্দা নুরুল আবছার বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। নিউজ২৪

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...