উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২২ ১০:২১ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল পড়ে ইকবাল নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রুর নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে । নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টার দিকে হঠাৎ মর্টালশেল আঘাত হানে। এতে পর পর তিনটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় ইকবালসহ ৬ জন আহত হয়। পরে উখিয়ার কুতুপালং হাসপাতালে নিলে ইকবারের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সুত্র : চ্যালেন২৪

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ মিয়ানমার

মিয়ানমারে আবারো ভূমিকম্প

১৩/০৪/২০২৫
৩:০৬ পিএম

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer