উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২৩ ৯:৪৯ এএম

ছয়টি দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে কারাবন্দি অং সান সু চির করা আপিল খারিজ করে দিয়েছে মিয়ানমারের সুপ্রিম কোর্ট। গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন সু চি। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘন পর্যন্ত বিভিন্ন অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এখন তিনি ২৭ বছরের কারাদণ্ডের সম্মুখীন। এসব মামলার সাজার বিরুদ্ধে আপিল করছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি ইতিমধ্যেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

খবরে বলা হয়েছে, ক্যুর পর বিরোধীদের ওপর জান্তার দমন-পীড়নের কারণে মিয়ানমারে অশান্তি চলছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হয় জেলে, না হয় নিহত হয়েছে। বিভিন্ন দেশ ইতিমধ্যে সু চি এবং অন্যান্য রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

সম্প্রতি মিয়ানমারের জান্তা সু চির কারাদণ্ড ছয় বছর কমিয়েছে। যদিও সু চির ছেলেসহ অনেক সমালোচকের মতে, এই সাধারণ ক্ষমার কোনো অর্থ নেই।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ মিয়ানমার

মিয়ানমারে আবারো ভূমিকম্প

১৩/০৪/২০২৫
৩:০৬ পিএম
 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...