প্রকাশিত: ২৭/১২/২০১৬ ২:৩৭ পিএম
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের একটি গ্রামের কিছু মানুষ। ফাইলছবি: রয়টার্স

ডেস্ক রিপোর্ট ::

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের একটি গ্রামের কিছু মানুষ। ফাইলছবি: রয়টার্স

পরীক্ষা-নিরীক্ষা শেষে মিয়ানমারের রাখাইন প্রদেশের ৩২ হাজারেরও বেশি অধিবাসীকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির প্রাদেশিক কাউন্সিলর কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি)দেওয়ার এই তথ্য জানানো হয়।

রাখাইনে সাময়িক পরিচয়পত্র সমর্পনকারী ৪৬৯,১৮৩ জনের মধ্যে ৩২,০১৬ জনকে ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয় বলে কাউন্সিলর কার্যালয়ের তথ্য কমিটি জানিয়েছে।

১৯৮২ সালে জারি হাওয়া মিয়ানমারের নাগরিকত্ব আইনের অধীনে দেওয়া মেয়াদোত্তীর্ণ সাময়িক পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি তারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃত হয়ে থাকেন তবে তাদের দেশের অধিবাসী হিসেবে নতুন পরিচয়পত্র নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাখাইন প্রদেশে সাময়িক পরিচয়পত্রধারী ৭৫৯,৬৭২ জন অধিবাসী রয়েছেন।

মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ ২০১৫ সালের ১ জুন থেকে সাময়িক পরিচয়পত্রের বদলে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেওয়া শুরু করে।

সুত্র,  বিডিনিউজ২৪

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...