উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২২ ১:৫১ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়ার ঘটনায় দেশ‌টির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডে‌কে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

রোববার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতকে তলব করে এ প্রতিবাদ জানা‌নো হয়। বেলা ১১টার দি‌কে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার তলবে হাজির হন রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রদূতের কাছে দেশ‌টি থেকে বাংলাদেশ ভূখণ্ডের পড়া গোলার বিষ‌য়ে ব্যাখ্যা চান। ফের এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য কড়া ভাষায় প্রতিবাদ জানা‌নো হয়।

কূটনৈতিক সূত্র বলছে, সম্প্রতি মর্টার শেলসহ মিয়ানমারের গোলা পড়ার ঘটনায় নেই‌পি‌ডো‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেশ‌টির কর্তৃপক্ষের সঙ্গে এ বিষ‌য়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করবেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ মিয়ানমার

মিয়ানমারে আবারো ভূমিকম্প

১৩/০৪/২০২৫
৩:০৬ পিএম

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer