প্রকাশিত: ০২/০৭/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন তিনদিনের সফরে রবিবার ঢাকায় এসেছেন। এদিন দুপুর সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মঞ্জুরুল করিম তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে থং তুন ঢাকা এসেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, বিশেষত দুই দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতেই মিয়ানমারের উপদেষ্টা ঢাকায় এসেছেন। এর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা হবে।

রবিবার ঢাকায় আসার পর সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সফররত নিরাপত্তা উপদেষ্টা থং তুনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে উপদেষ্টা বৈঠকের কথা রয়েছে। তিনি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করতে পারেন।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer