উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২২ ৯:৫৯ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ এবং এই উদ্বেগের কথা দেশটিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়ানমার নিয়ে প্রশ্ন করা হলে আব্দুল মোমেন বলেন, ‘আজকে আমরা তাদের রাষ্ট্রদূতকে তলব করেছিলাম। আমরা আমাদের উদ্বেগের কথা এবং প্রতিবাদ জানিয়েছি।’

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত হচ্ছে এবং ওই সংঘাতের কারণে আমাদের এখানে বোমা পড়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওরা বলেছে যে, এগুলো হঠাৎ করে চলে এসেছে। এর পেছনে কোনও খারাপ উদ্দেশ্য নেই। তারা আমাদের উসকানি দিচ্ছে না এবং এটি হঠাৎ করে আমাদের দিকে পড়ে গেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান শক্ত করেছি। আমাদের ভয় হলো— অত্যাচারিত লোকগুলো আবারও যদি আমাদের দেশে ঢোকার চেষ্টা করে। আমাদের বর্ডার গার্ড এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ এখানে না আসতে পারে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে এই ঘটনা প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে প্রোগ্রাম হাতে নিয়েছি এবং চেষ্টা করছি, সেটি বাধাগ্রস্ত হবে না

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...