ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৬/২০২৫ ৯:৩৩ এএম

কক্সবাজারের ঐতিহ্যবাহী মিষ্টি পানের উপর নির্ভর করে কক্সবাজারে ৭টি উপজেলার অন্তত ২০ হাজার পরিবার। চলতি মৌসুমে পানের রেকর্ড পরিমান মূল্য হওয়ায় হাসি ফুটেছে চাষীদের পরিবারে। তাদের দাবি পান রপ্তানী বৃদ্ধি করা হলে পান উৎপাদন আরো বৃদ্ধি পাবে।
মিষ্টি পানের চড়া মুল্যে অন্তত চাষীদের ২০ হাজার পরিবারে খুশির আমেজ। বিগত যেকোন সময়ের চেয়ে সর্বোচ্চ মুল্যে বিক্রি হচ্ছে মিষ্টি পান। বিভিন্ন খুচরা বাজারে প্রতি বিরা পান সর্বোচ্চ সাড়ে ৭শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতেই সন্তোষ্ট চাষীরা।

কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে জেলায় অন্তত সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। তবে পাহাড়েও সমপরিমান পান চাষ হচ্ছে যা কৃষি বিভাগের হিসাবে নেই। সর্বোচ্চ পান চাষ হচ্ছে মহেশখালীতে ১৪শ হেক্টর জমিতে।

মহেশখালীর হোয়ানকের পানচাষী নুর মোহাম্মদ জানিয়েছেন, চলতি মৌসুমে যেমন ফলন তেমন দর হওয়ায় মিষ্টি পানের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পানের বর্তমান মূল্য অব্যাহত থাকলে চাষীরা লাভবান হবে। গত মৌসুমের চেয়ে পান চাষ বৃদ্ধি পাওয়ায় পানের উৎপাদন বেড়েছে।
চকরিয়া ডুলাহাজারার পান চাষী ফজল করিম জানিয়েছেন, কয়েক বছরের মধ্যে চলতি মৌসুমেই চাষীরা সর্বোচ্চ মূল্য পান বিক্রি করছেন। আশাকরি আগামিতেও অব্যাহত থাকবে। আমরা চাই মিষ্টি পান বিদেশে রপ্তানী বৃদ্ধি করলে পানের মূল্য আরো বৃদ্ধি পাবে। এ ছাড়াও পান পরিবহনে বিভিন্ন স্থানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সম্প্রতি মধ্যপ্রচ্যে মিস্টি পানের চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানীও বেড়েছে। যার ফলে দেশের অভ্যন্তরে মিস্টি পানের যে চাহিদা ছিল তাও বেড়েছে। এ ছাড়াও মিষ্টি পান বিদেশে রপ্তানী বৃদ্ধি করার জন্য প্রক্রিয়া শুরু হওয়ায় পানের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে।

কৃষি বিভাগে কর্মরত উপ-সহকারি কর্মকর্তা কাইছার উদ্দিন জানিয়েছেন, পানের চাহিদা বাড়ার পাশাপাশি সার ও কীটনাশক সহজলভ্য হওয়ায় কৃষকরা নির্বিঘ্নে চাষে কাজ করতে পেরেছে। পুরো মৌসুমেই তাদের সার ও কীটনাশকের ব্যাপারে চিন্তা করতে হবে না। কৃষি বিভাগ থেকে চাষিদের নানা ভাবে সহযোগীতা করা হয়। কোন রোগ দেখা দিলে তাৎক্ষণিক পরামর্শ দেওয়া হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...