উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০২/২০২৩ ৮:৩৭ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা-জামছড়ি এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে ফের ‘মাইন বিস্ফোরণে গোলাম আকবর (২৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত ব্যক্তি গোলাম আকবর জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়ালিতে গুরুতর আহত হয়। আহত গোলাম আকবর সংকটাপন্ন অবস্থায় বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি টান্টু সাহা জানান, আহত ওই যুবক এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...