উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০২/২০২৪ ৩:২৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক নারী ও একজন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ উপ অধিনায়ক (মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশির নাম হোসনে আরা বলে জানা গেছে।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এদের মধ্যে আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উখিয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে এ পর্যন্ত ৯ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে দুজন এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাদের সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যমকর্মীদের।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...