ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০১/২০২৬ ১০:৪০ এএম

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে মিয়ানমার পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ট্রলারসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদরদফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটকরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কর্নেল সিয়াম-উল-হক বলেন, শনিবার মধ্যরাত ১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

এ সময় ট্রলারে থাকা ১১ পাচারকারীকে আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।

জব্দ করা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ট্রলারসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer