উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ৮:৩৫ এএম
ফালই ছবি

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশায় শুরু হচ্ছে মিয়ানমারের টেকনিক্যাল টিমের সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাক্ষাৎকার। ইতোমধ্যে সাক্ষাৎকার গ্রহণ করতে দুই দেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ শামছুদ্দোজার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারের টেকনিক্যাল টিমের সঙ্গে সাক্ষাৎকারের স্থান পরিদর্শন করেছেন।

আজ বুধবার সকালে মিয়ানমারের টেকনিক্যাল টিমের প্রতিনিধি দল নাফ নদী হয়ে টেকনাফ স্থল বন্দরের নাফ রিসোর্টের জেটি ঘাটে পৌঁছবেন। পরে ওই রিসোর্টে নির্ধারিত সময়ে রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে। তবে মিয়ানমারের টেকনিক্যাল টিমে ১৫ থেকে ১৭ জন প্রতিনিধি আংশগ্রহণ করতে পারেন।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এটি দীর্ঘদিনের প্রক্রিয়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ লাখ ৮৮ হাজার রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারকে পাঠানো হয়েছিল। তারা এর মধ্যে ৬৮ হাজারকে যাচাই-বাছাই করে। পরে ওই ৬৮ হাজার থেকে ১১শ জনকে নিয়ে একটি পাইলট প্রকল্প গ্রহণ করে। ওই পাইলট প্রকল্প থেকে ৪২৯ জনকে বাদ দিয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন ৭০ জন রোহিঙ্গার সাক্ষাৎকার নেওয়া হবে।

লেদার ক্যাম্প ২৪’র চেয়ারম্যান আলম বলেন, মিয়ানমারের টিম আমাদের সঙ্গে কথা বলতে আসছে এটা শুনে আমরা খুশি। তবে আমরা আমাদের অধিকার ও নির্যাতনের বিচার চাইতে এ দেশে অবস্থান করছি। সে বিচার যেন সঠিকভাবে হয়। হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী জানান, আমি আসলে আশাবাদী মিয়ানমার যদি আন্তরিক হয় অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...