আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ২:৪৮ পিএম

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপির।

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিন্ট সোয়ে মারা গেছেন। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, মিন্ট সোয়ে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়ে।

২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে তার দায়িত্বভার অস্থায়ীভাবে প্রদান করেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer