উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১০/২০২৪ ৩:৪০ পিএম

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের কাছে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মিয়ানমারের দূতাবাসে পত্র পাঠিয়ে এ প্রতিবাদ জানানো হয়েছে।

ওসমান (৬০) নামের এক জেলে গত বুধবার সেন্টমার্টিনে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে নিহত হন। তিনি টেকনাফের শাহ পরীর দ্বীপের কোনাপাড়ার বাসিন্দা ছিলেন।

বাজার মনিটরিংয়ে দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স

এই প্রতিবাদ বার্তায় জানানো হয়, বাংলাদেশের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে ওসমানসহ অন্যান্য জেলেরা মাছ ধরছিলেন, তখন প্রায় ৫৮ জন বাংলাদেশি জেলেকে ছয়টি মাছ ধরার নৌকাসহ অপহরণ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর অবশেষে গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেয়া হয়।

সমুদ্র গবেষণাকেন্দ্রের দুই নারী কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তিরোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয় কূটনৈতিক নোটে।

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গত ৯ অক্টোবর দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামে বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ জেলেরা মিয়ানমার নৌবাহিনীর হাতে অপহরণের শিকার হন। কোস্ট গার্ড যোগাযোগ করলে প্রথমে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. ওসমান গনিসহ ১১ জনকে বহনকারী একটি ট্রলার ছেড়ে দেয়া হয়। মিয়ানমারের নৌবাহিনী পরে বাকি জেলে ও তাদের ট্রলারগুলোকে ছেড়ে দেয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...