ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১১:৪৩ পিএম

মিয়ানমারে অস্থিরতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলে বাংলাদেশকে সতর্ক করেছেন সফররত জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়ের লাক্রোয়া। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সাথে রাখার আহ্বান জানান তিনি।

দুই দিনের সফরের প্রথম দিন রোববার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জঁ-পিয়ের লাক্রোয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে লাক্রোয়া মিয়ানমারে অস্থিরতা বৃদ্ধির শঙ্কা জানান।

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে নাফ নদীর কাছে গুলিতে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানান। বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিতে জাতিসংঘকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করেন জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল। এসময় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জঁ-পিয়ের লাক্রোয়া বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এ সহযোগিতা অব্যাহত রাখব। তবে, জাতিসংঘের তহবিল ধারাবাহিকভাবে কমার বিষয়ে আমরা আলোচনা করেছি। কম খরচে শান্তিরক্ষী মিশনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি আমরা। ট্রাম্প প্রশাসনের তহবিল বন্ধের প্রস্তাবটি আমরা গণমাধ্যম দেখেছি। কিন্তু কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জাতিসংঘের বিষয়ে যুক্তরাষ্ট্র কী নীতি অবলম্বন করে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...