প্রকাশিত: ০৪/০৪/২০২০ ৯:৫৭ পিএম

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্তের মধ্যে মিডিয়া ও সংবাদপত্রবাহী গাড়ি আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত জানিয়ে শনিবার (৪ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তি দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এতে বলা হয়, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। তবে বিজ্ঞপ্তিতে মিডিয়ার গাড়ির বিষয়টি উল্লেখ ছিল না।

ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এক বিজ্ঞপ্তিতে জানান, গণপরিবহন বন্ধের সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে মিডিয়া ও সংবাদপত্রবাহী গাড়ি।

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে এর আগে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব বাড়তে থাকায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ায় সরকার। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer