প্রকাশিত: ৩০/১০/২০১৬ ৯:০৬ পিএম , আপডেট: ৩০/১০/২০১৬ ৯:১১ পিএম

juc-newsবার্তা পরিবেশক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ বলেছেন, সকল মামলায় জামিন লাভ করা সাংবাদিক মাহমুদুর রহমানকে মুক্তি প্রদান করে আইনের শাসনের প্রমাণ দিন। বিনা অপরাধে একজন অকুতোভয় সম্পাদক বছরের পর বছর কারাগারে থাকতে পারেনা। অবিলম্বে সকল সাংবাদিকের মুক্তি দাবী করে তিনি সকল বন্ধ গণ মাধ্যম খুলে দেয়ার দাবী জানান।

কক্সবাজারে ‘‘মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকের মুক্তি চাই, বন্ধ মিডিয়া খুলে দাও” শীর্ষক সাংবাদিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, প্রত্যেক নির্যাতনের শেষ আছে। রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। তিনি নির্যাতিত ও চাকরিচ্যুত সাংবাদিক ধৈর্য্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখার পরামর্শ দেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার প্রেস ক্লাবে রবিবার দুপুরে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ শাহ নওয়াজ।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, মোহাম্মদ হাসিম, কবি রুহুল কাদের বাবুল প্রমুখ।

সমাবেশে ইউনিয়নের সদস্য, নির্যাতিত সাংবাদিক ও তাদের রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer