উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১১/২০২২ ৯:১০ এএম

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭)। নিহত অপর কিশোরের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও অজ্ঞাতনামা অপর কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত ১২ টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। শুক্রবার (৪ নভেম্বর) মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...