উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৩/২০২৩ ৩:৫৯ পিএম

বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ইমাম। মৌলভীবাজার জেলার কুলাউড়ার ব্রাহ্মণবাজারে একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশে বয়ান করছিলেন তিনি। ওই ইমামের মৃত্যুতে পুরো কুলাউড়ায় মুসল্লী ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫), এশার নামাজের ইমামতি শেষ করে ২১ মার্চ (মঙ্গলবার) রাত ১০টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতি মূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করতে যান। বয়ান শুরু করে দূরুদশরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে জান। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আলেমের আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাজারসহ পুরো কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন জানান, উনার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন, ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাথে সাথে ওই আলেমকে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...