ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন
ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা করা ব্রিফকেসে সংগ্রহ ...

নিউজ ডেস্ক: ভূমিধসে মালয়েশিয়ার মারা গেছেন এক বাংলাদেশী যুবক। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বাতু ৪৯, কামপুং রাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার এক বন্ধু আত্মরক্ষা করতে সক্ষম হলেও ওই যুবক নিজেকে বাঁচাতে পারেন নি। ভূমিধসের আগে তারা পাহাড়ের পাদদেশে একটি কুড়েঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ প্রধান ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হাসাদিদ এ. হামিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, মৃত বাংলাদেশী গার্ডেনার হিসেবে কাজ করতেন। তাকে নিয়োগকারীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর খবর। তবে মৃত ব্যক্তির নাম জানা যায় নি। তার মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নেয়া হয়েছে সুলতানা হাজ্জা কালসোম হাসপাতালে।
পাঠকের মতামত