প্রকাশিত: ১৪/০২/২০১৯ ১:৩৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের আবাসিক এক হোটেল থেকে মালয়েশিয়াগামী ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুই দালালকে আট করা হয়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার হোটেল রাজমনিতে এ অভিযান চালানো হয়।

আটক দালালরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি এলাকার নুরুল ইসলাম (২২) এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহিদ (২৭)। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের বাজারঘাটায় আবাসিক এক হোটেলে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই-তিনজন পালিয়ে গেলেও রাজমনি হোটেল থেকে ১২ জন রোহিঙ্গাকে পাওয়া যায়। এতে জড়িত থাকার অভিযোগে দুইজন দালালকে আটক করা হয়। এদের একজন বাংলাদেশি নাগরিক এবং অন্যজন রোহিঙ্গা।’

সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য এসব রোহিঙ্গাদের হোটেলে জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দালালরা জানিয়েছেন। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...