প্রকাশিত: ২৫/০৫/২০২০ ৯:০১ এএম

দেশের তৃতীয় বৃহত্তম কওমি ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পটিয়ার জিরি মাদ্রাসা বা আল জামিয়াতুল আরবায়াতুল ইসলামিয়ার মুহতামিম (মহাপরিচালক) আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব সোমবার (২৫ মে) রাত দেড়টায় চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি কওমি মাদরাসাগুলোর সবচেয়ে বৃহত্তম বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের মৃত্যুতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন শাহ মুহাম্মদ তৈয়ব সাহেবের ইন্তেকালে মুসলিম মিল্লাত হারিয়েছে দ্বীনের একজন প্রকৃত দা’য়ীকে। তাঁর ইন্তিকাল নিশ্চয় আলেম সমাজ ও দেশের জন্য অনেক বড় ক্ষতি। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।’

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer