উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০২/২০২৩ ৯:৪৪ এএম

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

এস এম তাহসিন রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে টেকনাফ সমুদ্রেপথে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক মায়ানমার-টেকনাফ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন শাহপরীর দক্ষিণপাড়া থেকে আনুমানিক ৩.৮ নটিক্যাল মাইল দক্ষিনে মায়ানমার সীমানা হতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢেউয়ের মুখে পড়ে বোটে থাকা দুইজন ব্যক্তি একটি বস্তাসহ পানিতে পড়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাসহ

২ জন ব্যক্তিকে উদ্ধার করে এবং বস্তাটিতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজনই বাংলাদেশের নাগরিক এবং সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা। তারা ট্যুরিস্ট সিজনে প্রতি বছরই মায়ানমার থেকে ছোট ছোট ইয়াবার চালান নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশে নিয়ে আসে।

তিনি আরও জানান, জব্দ ইয়াবা এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...