প্রকাশিত: ২৬/০৭/২০২১ ৩:৪০ পিএম

মাগুরায় কঠোর বিধিনিষেধ অমান্য করে বাবাকে নিয়ে ইজিবাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সদরের জগদল গ্রামের বাসিন্দা সুজন শেখ। শহরের ভায়না এলাকায় আসলে ইজিবাইকটি থামায় পুলিশ। জেরার মুখে পড়েন তিনি। এগিয়ে আসেন ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ।

সুজন শেখ জেলা ম্যাজিষ্ট্রেটকে জানান, বাবার ছোট একটা চায়ের দোকানের আয় দিয়ে ৬ জনের সংসার চলে। বাবা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ায় অনাহারে অর্ধাহারে কাটছে তাদের দিন। বাবাকে নিয়ে আসছেন জেলা সদরে ডাক্তার দেখাতে। জরিমানা দেওয়ার মতো টাকা তার কাছে নেই- বলে কান্নায় ভেঙ্গে পড়েন সুজন শেখ।

ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ আপ্লুত হয়ে পড়েন। তিনি জরিমানা বাদ দিয়ে চিকিৎসা বাবদ কিছু টাকা তুলে দেন সুজনের হাতে।

শনিবার (২৪ জুলাই) বিকেলে ভায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন শেখ বলেন, দরিদ্র পরিবারে বাবা হঠাৎ অসুস্থ হয়ে ঘরে পড়ে ছিলেন। চিকিৎসা করাতে পারছিলাম না। কঠোর বিধিনিষেধের মধ্যে বের হয়ে ভয় পেয়ে যাই। জরিমানার টাকা আমি কোথায় পাবো। উল্টো স্যার আরও টাকা দিয়ে দিলেন।

ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, মানবিক কারণে সুজনের বাবাকে চিকিৎসা ব্যয় মেটানোর জন্য ব্যক্তিগতভাবে কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম বলেন, জেলাবাসীকে ভালো রাখতেই সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। জেলা ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষেত্র বিশেষ কঠোর হচ্ছেন। ম্যাজিস্ট্রেট মামলা না নিয়ে বাবার চিকিৎসার টাকা দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই।

তিনি দেশের এই দুঃসময়ে সবাই সবার পাশে দাঁড়ানোর আহবান জানান।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...