প্রকাশিত: ৩০/০৩/২০২২ ৯:৪৫ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আদমপুর একে দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসায় সুপার অহিদুজ্জামান। চাকরি স্থায়ীকরণ ও এমপিওভুক্তি করাতে গিয়ে এক ‘প্রতারকের’ খপ্পরে পড়ে নিঃস্ব হন। বর্তমানে সংসার চালাতে তিনি এখন রাজধানী ঢাকার রাজপথে রিকশা চালাচ্ছেন!

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসার সুপার অহিদুজ্জামানসহ ১৭ জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ ও মাদ্রাসার এমপিও করাতে প্রায় ৪৮ লাখ টাকা দেন উপজেলার ইকামাতেদ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ মৃধাকে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় ওই মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক অহিদুজ্জামান ইউসুফ মৃধার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মামলা করেন।

এদিকে এমপিও না হওয়ায় সহকর্মীদের চাপে টাকা ফেরত চাইতে গিয়ে অধ্যক্ষ ইউসুফ মৃধার রোষানলে পড়েন অহিদুজ্জামান। তার বিরুদ্ধে ঢাকার আদালতে পাঁচটি মিথ্যা মামলা করেন ইউসুফ মৃধা।

এসব বিষয়ে অহিদুজ্জামান বলেন, মামলা চালাতে অনেক টাকা লাগে। এজন্য রিকশা চালানো ছাড়া আর কোনো বিকল্প কাজ খুঁজে পাইনি। এ আয় দিয়ে পরিবারের ভরণপোষণও চলে। যতটুকু সম্ভব মামলা চালানোর খরচ কিছুটা রিকসা চালিয়ে আসে।

একে দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর মিয়া বলেন, মাদ্রাসার এমপিওর জন্য অনেক টাকা নিয়েছেন ইউসুফ মৃধা। অনেকের এমপিও হয়েছে, অনেকের হয়নি। টাকা ফেরত চাইলে তিনি মামলার হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকামাতেদ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ মৃধা বলেন, এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তে সব বেরিয়ে আসবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer