প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৬ পিএম

 

ফারুক আহমদ, উখিয়া ::

শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’ কর্তৃক মাদার তেরেসা এ্যাওয়ার্ড’১৭-এ ভূষিত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী মাতবর পরিবারের উত্তরসূরী মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর সুযোগ্য কন্যা ও টেকনাফ ডিগ্রী কলেজের বাংলা’র প্রভাষক পারিয়েল সামিহা শারিকা।

১৩ আগষ্ট ঢাকা সেগুন বাগিচাস্থ প্রফেসর আকতার ইমাম অডিটরিয়ামে ‘ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’ এর উদ্যোগে আয়োজিত সম্মানা-পদক বিতরণ অনুষ্ঠানে পারিয়েল সামিহা শারিকাকে এ মাদার তেরেসা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সম্মাননা-পদক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক রেজাউল করিম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপ্রতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাহা শহীদুল হারুন, সভাপতিত্ব করেন ‘ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এড. লুৎফুল আহসান বাবু।

পারিয়েল সামিহা শারিকা’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নারী শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’ তাকে ‘মাদার তেরেসা এ্যাওয়ার্ড-২০১৭’-এ ভূষিত করেছেন। তিনি আরো বলেন, একই সংস্থা তাকে ২০১৬ সালে শান্তি পদকেও ভুষিত করেছিলেন। তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি খুবই আনন্দিত। সমাজের কল্যাণে কাজ করে স্বীকৃতি পাওয়াটা বর্তমান সময়ে খুবই কঠিন তারপরও আমি যতটুকু স্বীকৃতি পেয়েছি তাতে ধন্য। সমাজ ও নারী শিক্ষা প্রসারে আগামীতেও কাজ করার ইচ্ছা আছে।

উল্লেখ্য, পারিয়েল সামিহা শারিকা চট্টগ্রাম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সম্মানোত্তর সম্পন্ন করে ২০১২ খ্রিস্টাব্দ থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও সর্বশেষ টেকনাফ ডিগ্রী কলেজে প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...