প্রকাশিত: ২১/০৯/২০১৯ ৯:২০ এএম


ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জায়লস্কর ৪ ব্যাটালিয়নের পক্ষ থেকে মাদক ব্যবসাকে নিরুৎসাহিত ও মাদক বিতক্রেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাঁদের বাড়ি চিহ্নিতকরণ ও বাড়ির সামনে ‘ইয়াবা ব্যবসায়ী’ এবং ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ব্যানার লেখা শুরু করেছে।

বিজিবি সুত্র জানায়, গত বুধবার পরশুরাম উপজেলার দুবলারচাদ নামক এলাকা থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট এবং তিন বোতল ভারতীয় ফেনসিডিলসহ পরশুরাম বিজিবির সীমান্ত চৌকির (বিওপি) টহলদল জসিম উদ্দিন (৩৫) একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার বাউরখূমা গ্রামে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শুক্রবার ওই মাদক বিক্রেতার বাড়ির সামনে ব্যানারে ‘ইয়াবা ব্যবসায়ী’ লিখে চিহ্নিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, এভাবে পর্যায়ক্রমে সব মাদক ব্যবসায়ীদের বাড়ি একইভাবে চিহ্নিত করা হবে।

ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বিজিবি কর্তৃক মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিতকরণ ও বাড়ির সামনে এবং ঘরের সাথে ব্যানারে লিখে চিহ্নিত করার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...