প্রকাশিত: ১২/০১/২০১৯ ৭:৪৪ এএম

এম আমান উল্লাহ আমান::
বছরের ৪ মে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযান চলাকালে এখন পর্যন্ত কক্সবাজার জেলায় ৩৫ জন নিহত হন। এর মধ্যে টেকনাফে নিহত হয়েছেন ৩২ জন।

টেকনাফে পুলিশ সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত দুই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর খুরেরমুখ এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত দুই ব্যক্তি হলেন আব্দুর রশিদ ওরফে ডাইল্যা (৪৭) ও আবুল কালাম (৩৩)। রশিদের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামে। বাবার নাম ইমাম শরীফ। কালাম একই ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ ও কনস্টেবল হৃদয় আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় বন্দুক (এলজি), ২২টি গুলি ও ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

টেকনাফ মডেল থানা-পুলিশ বলছে, নিহত দুজন মাদক ও মানবপাচারসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন। রশিদের বিরুদ্ধে ছয়টি ও কালামের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গতকাল বুধবার বিকেলে তাদের একটি দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী রশিদ ও কালামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সহযোগীরা তাঁদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। রশিদ ও কালাম পালানোর চেষ্টা করলে দুই পক্ষের বন্দুকযুদ্ধের মাঝে পড়ে যান। একপর্যায়ে হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রশিদ ও কালামকে পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

টেকনাফ মডেল থানা-পুলিশ বলছে, গুলিবিদ্ধ রশিদ ও কালাম এবং পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পথে রশিদ ও কালাম মারা যান।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, রশিদ ও কালামের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

গত বছরের ৪ মে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযান চলাকালে এখন পর্যন্ত কক্সবাজার জেলায় ৩৫ জন নিহত হন। এর মধ্যে টেকনাফে নিহত হয়েছেন ৩২ জন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer