প্রকাশিত: ২৬/০৬/২০২১ ৬:৫৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। পার্শ্ববর্তী দেশগুলো থেকে পাচার হয়ে দেশে মাদক ঢুকছে। তাই মাদক পাচার রোধে ভারত ও মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে।

শনিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

করোনাভাইরাসের কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনলাইনে সীমিত আকারে মাদকবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে। এ আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক একটি বৈশ্বিক সমস্যা। মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, একসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ অধিদপ্তরে বিভাগীয় ও জেলা কার্যালয় তৈরি হয়েছে। জনবল নিয়োগ দেওয়া হয়েছে। গতি বেড়েছে এ অধিদপ্তরের।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer