প্রকাশিত: ০১/০১/২০১৯ ১১:০৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নতুন বছরে পূর্ণ উদ্যোমে মাদক ও জঙ্গি নির্মূলে কাজ করবে র্যাব। এজন্য নতুন বছরের জানুযারির শেষ সপ্তাহে কক্সবাজারে গঠন করা হবে র্যাবের একটি স্থায়ী ব্যাটালিয়ন।

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টি ফাস্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র্যাব ডিজি বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা নতুন বছরেও এর ধারাবাহিকতা বজায় রাখবো। নতুন বছরে মাদক নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য থাকবে।

নির্বাচনে মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী পরবর্তী সময় যাতে কোনো সহিংসতা না ঘটে সেজন্য র্যাব মাঠে কাজ করছে। সার্বিক নিরাপত্তা দিতে র্যাব প্রস্তুত রয়েছে।

ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদিও এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। নাগরিকরা এই আহ্বানে সারা দিয়েছেন। সারা দেশে বড় ক্লাব থেকে শুরু করে কোনো জায়গায়ই অনুষ্ঠান হচ্ছে না। এজন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer