প্রকাশিত: ০৮/০১/২০১৯ ২:১৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে বলে জানিয়েছেন দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচারা দিতে দেইনি আগামী দিনেও সেটা হতে দেবো না।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) আবারো নতুন করে দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে তার নিজ দফতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তবে আমরা মাদকের বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থানে থাকতে চাই। আগের যেকোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।

মন্ত্রী বলেন, সন্ত্রাস প্রতিরোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ করা হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। তারা এখন অনেক বেশি প্রস্তুত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

তিনি আরও বলেন, বিএনপি যদি আগামী দিনে কোন আন্দোলন সংগ্রামে অংশ নেয় সেটা নিতে পারে। কারণ এটা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায় তাহলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এর আগেও আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি, যেসব কাজ ইতোপূর্বে করা সম্ভব হয়নি সেই কাজগুলো করা হবে আমার বড় চ্যালেঞ্জ।’

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer